মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাতক্ষীরা জেলা প্রশাসকের করোনা নিয়ন্ত্রণে নির্দেশনা অনুসরণের আহবান

সাতক্ষীরা জেলা প্রশাসকের করোনা নিয়ন্ত্রণে নির্দেশনা অনুসরণের আহবান

অনলাইন নিউজ :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার প্রদত্ত নির্দেশনা অনুসরণের আহবান জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে। ৫দফা নির্দেশনায় জানানো হয়েছে-

১/ এই ছুটি/বন্ধ সরকারি-বেসরকারি অফিস আদালতের জন্য প্রযোজ্য। স্বাস্থ্য-সেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কার্যাবলীর ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য নয়।
২/ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই ছুটি/বন্ধকালীন সময়ে অবশ্যই নিজ-নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
৩/ এই বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পারষ্পরিক মেলা-মেশা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সে কারণে সর্বসাধারণকে এই সময়ে বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে।
৪/ ঔষধ/ খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প কারখানা/ প্রতিষ্ঠান/ বাজার/ দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে।
৫/ গণপরিবহন ব্যতীত অন্যান্য জরুরি পরিবহন যেমন-ট্রাক, কার্গো, এ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি ইত্যাদি যথারীতি চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯