বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লক ডাউন বাংলাদেশে অসহায় বঞ্চিত হিজরা জনগোষ্ঠীর সাহায্যের আবেদন

লক ডাউন বাংলাদেশে অসহায় বঞ্চিত হিজরা জনগোষ্ঠীর সাহায্যের আবেদন

ইমাম বিমান :: সারাবিশ্ব যখন (কোভিট-১৯) করোনা আক্রান্তের ভয়ে অধিকাংশ রাষ্ট্রে লক ডাউন চলছে। ঠিক তেমনি বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কতৃক দেশব্যাপী লক ডাউন করে দিয়েছে। বন্ধ হয়েছে গনপরিবহন যোগাযোগ ব্যবস্থা। সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে দেশ লক ডাউন করায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বসবাসকারী যারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে জীবিকা নির্বাহ করে জীবন ধারন করে থাকে। সেই তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ও আজ ঘরে বসে দিন গুনছে। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের পথ আর যে কারনে তারা আজ অসহায়াত্ব জীবন যাপন করছে। দেশের মধ্যে বন্যা, ঘূর্নিঝড় অথবা কোন প্রকার দূর্যোগ আসলে দেশের তৃতীয় লিঙ্গ তথা হিজড়া সম্প্রাদায় বঞ্চিত থেকেই যায় অধিকাংশ সময়। আর এ চলমান লক ডাউনে সরকার কতৃক দেশে গরীবদের সহযোগীতা করার ঘোষনা আসলেও দেশের অবহেলিত তৃতীয় লিঙ্গ তথা হিজড়াদের কি কোন ব্যবস্থা করেছেন জনবান্ধব এ সরকার ? প্রশ্নটা ছিলো রাজশাহী জেলার ” দিনের আলো হিজড়া সংঘ ” সভাপতি মোহনার।

এ বিষয় রাজশাহী জেলার ” দিনের আলো হিজড়া সংঘ ” সভাপতি মোহনার কাছে জানতে চাওয়া হলে তিনি কান্না জর্জরিত কন্ঠে জানান, বাংলাদেশের প্রায় সব জেলা ও উপজেলায় তৃতীয় লিঙ্গ তথা আমাদের হিজড়া রয়েছে। অনেক সময় দেশের বিভিন্ন জেলা বিভিন্ন সময় বন্যা, ঘূর্নিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায়। আর সে প্রতিকুল অবস্থা কাটিয়ে উঠার জন্য ক্ষতিগ্রস্থ, গরীবদের মাঝে সরকার ত্রান বিতরন করে থাকলেও আমরা হিজড়ারা ক্ষতিগ্রস্থ হলেও তা থেকে
অধিকাংশ সময়ই বঞ্চিত থেকেই যাই। আজ দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা হিজড়াও তো গৃহবন্দী। না পাড়ছি কারো দ্বারে যেতে আর না পারছি আয় করতে, আমাদের একমাত্র আয়ের পথ এখন বন্ধ। আমাদের নেই কোন সঞ্চয় যা দিয়ে আমরা পরবর্তি দিনগুলো কি খাব ? আজ আপনাদের মাধ্যমে আমাদের রাজশাহী জেলার সন্মানিত জেলা প্রশাসক হামিদুল হক স্যারের দৃষ্টি আকর্ষন করছি, আমারা তৃতীয় লিঙ্গ হলেও মানুষ দয়াকরে আমাদেরকে বাঁচান। সেই সাথে জেলা প্রশাসক মহদ্বয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করতে চাই। তিনি অবশ্যই হিজড়া সম্প্রদায়ের দিক দৃষ্টি দিবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯