মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পরো বিশ্বে করোনায় মৃত্যৃ ২২০৩০, আক্রান্ত ৫ লাখ অতিক্রম

পরো বিশ্বে করোনায় মৃত্যৃ ২২০৩০, আক্রান্ত ৫ লাখ অতিক্রম

অনলাইন ডেস্ক :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী কোভিড- ১৯ রোগে ভুগছে ৫ লাখের বেশি মানুষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হোপকিনস ইউনিভার্সিটির বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত খবর থেকে এই তথ্য জানা গেছে। খবরে প্রকাশ, পুরো বিশ্বে এখন পর্যন্ত ৫ লাখ ১০ হাজার করোনা আক্রান্ত রোগীর সংবাদ পাওয়া গেছে।

আর এই মহামারিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২২ হাজার ৩০ জন। যেখানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় ৭১২ মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ৮ হাজার ১৬৫।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১১ জন। এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ৬৯৬ জন। মারা গেছেন ১৩ জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৬ জন, প্রাণহানি ঘটেছে ৮ জনের। নেপাল, ভুটান ও মিয়ানমারেও ইতোমধ্যেই এই ভাইরাস ধরা পড়েছে।

বিশ্বের মোট ১৭৫টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩ মাসে গোটা বিশ্বে ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি করেছে। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, আজ বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১০ হাজার ১০৮ জন। মারা গেছেন ২২ হাজার ৯৯৩ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৮৩ জন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বিশেষ করে বলা যায় ইতালি ও স্পেন। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ৮ হাজার ১৬৫ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন, ৪ হাজার ১৪৫ জন। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৭ প্রাণহানিতে তৃতীয় স্থানে আছে করোনার উৎপত্তিস্থল চীন।

আর চতুর্থ স্থানে আছে ইরান, ২ হাজার ২৩৪ জন। পঞ্চম স্থানে আছে আরেক ইউরোপীয় দেশ ফ্রান্স। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ৩৩১ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিকে দিয়ে এখনও শীর্ষস্থানে আছে ভয়ানক এই ভাইরাসের উৎপত্তিস্থল চীন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৮২ জন। এরপরই আছে ইতালি, ৮০ হাজার ৫৩৯ জন। একদিন আগে অর্থাৎ বুধবার ইতালিতে আক্রান্তের সংখ্যা ছিল ৭৪ হাজারের কিছু বেশি। আক্রান্তের দিক থেকে এর পরে আছে যুক্তরাষ্ট্র- ৭৫,২৩৩ জন, স্পেন- ৫৬, ১৯৭ ও জার্মানি- ৪৩,৬৪৬ জন। ইরানে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪০৬ জন।
সুস্থ হওয়ার সংখ্যায়ও সবার ওপরে রয়েছে চীন। বিশ্বজুড়ে ১ লাখ ২০ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজারেরও বেশি মানুষ। ইরানে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৫৭ জন। ইতালিতে ১০ হাজার ৩৬১ ও স্পেনে সাত হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯