শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৪ ঘন্টায় ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু-৬৮৩

২৪ ঘন্টায় ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু-৬৮৩

অনলাইন নিউজ :: ইতালিতে করোনাভাইরাসের তাণ্ডব যেন কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬৮৩ জন। এ নিয়ে সেখানে করোনায় প্রাণ হারালেন মোট ৭ হাজার ৫০৩ জন।

এদিন ইতালিতে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২১০ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

ইউরোপের দেশটিতে এপর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

মৃত্যুর মিছিল বেড়েছে স্পেনেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জন। এর আগেই তারা করোনায় মৃতের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গিয়েছিল।

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬১০ জন।

গত ৩১ সিডেম্বর চীনের উহারে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভঅইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মরণব্যাধি। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত সাড়ে চার লাখ মানুষ, মারা গেছেন ২০ হাজার ৪৯৫ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ১২১ জন চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯