শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সৌদি আরবে মক্কা নগরীতে করোনাভাইরাসে মৃত্যু ২: আক্রান্ত ৯০০

সৌদি আরবে মক্কা নগরীতে করোনাভাইরাসে মৃত্যু ২: আক্রান্ত ৯০০

সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় করোনাভাইরাসে দ্বিতীয় মৃত্যু হয়েয়ে। তিনি ৪৬-বছরের বয়সী সৌদি-নাগরিক। নতুন করে আরো ১৩৩-জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত। এপর্যন্ত সৌদিতে করোনা রোগে আক্রান্তের সংখ্যা ৯০০ জন।

সৌদি আরবে করোনা সৌদি স্বাস্থ্যমন্ত্রনালয়ের মুখপাত্র ডাক্তার মুহাম্মদ আল আবেদ আলী জানান, নতুন ১৩৩ জন রোগীর বেশীর ভাগই রিয়াদের। কেবল রিয়াদ থেকেই ৮৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া ১৩ জন হচ্ছে দাম্মামের। ১০ জন জেদ্দার, কাতিফ এবং মদিনাতে ৬ জন করে। ৪ জন পাওয়া গেছে নাজরানে, দুজন করে পাওয়া গেছে আভা এবং আরারে এবং একজন পাওয়া গেছে দাহারান এবং জুহাইলে। তিনি আরো জানিয়েছেন যে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২৯ জন সুস্থ হয়েছে।
এর মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। প্রথম জন আফগানিস্তানের নাগরিক ও দ্বিতীয় জন সৌদি-নাগরিক।

এদিকে করোনা বিস্তারে ঠেকাতে পুরো সৌদি আরব জুড়ে কারফিউয়ের হুকুম জাড়ি করেছেন রাজা সালমান। সেই কারফিউয়ের সময়েও এসেছে পরিবর্তন। তবে তা শুধু রিয়াদ, মক্কা ও মদিনায় ক্ষেত্রে। নতুন ঘোষনা অনুযায়ী এই অঞ্চলগুলিতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা এর পরিবর্তে এখন দুপুর ৩টা থেকেই কারফিউ শুরু হবে। করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবে সকল প্রকার গনজমায়েত নিষিদ্ধ করা হয়েছে, এমনকি মসজিদে নামাজ পড়ানোও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও রেস্টুরেন্টে বসে খাওয়া নিষেধ করা হয়েছে, এবং সকল প্রতিষ্ঠানকে কর্মচারীদের ঘরে বসে অনলাইনে কাজ করার সুযোগ দেবার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯