শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি :: করোনো ভারাইস প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলাইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের বিদেশ থেকে সদ্য আসা প্রবাসী মানিক সরদারএর খোঁজ খবর নিচ্ছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে তার বাড়িতে গিয়েখোজ খবর নেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ওউপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এসময় উপস্থিতছিলেন, গৈলা ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম টিটু ও ইউপি সদস্যসুশান্ত সরকার প্রমুখ।
উপজেলা প্রশাসন তার বিদেশে থাকার কাগজপত্রযাচাই বাছাই করেছেন। এসময় তাকে বাহিরে বের হতে নিষেধ করা হয়েছে। পরিবার থেকে হোম কোয়ারান্টাইন থাকতে বলা হয়।