শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩ সপ্তাহের লকডাউন! গোটা ভারতে?

৩ সপ্তাহের লকডাউন! গোটা ভারতে?

অনলাইন নিউজ :: করোনাভাইরাসের (করোনা-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে মঙ্গলবার মধ্যরাত থেকে গোটা ভারতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ- এই সময় যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন।’

মোদি বলেন, প্রত্যেক ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য। দেশের যা পরিস্থিতি, তাতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।
ভারতের প্রতিটি রাজ্য, জেলায় এই নির্দেশ কার্যকর হবে বলেও ঘোষণা দেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের একটা ভুল পদক্ষেপ আপনার বাড়িতে করোনা ডেকে আনতে পারে।

এই ২১ দিন লকডাউন না মানলে আমরা ২১ বছর পিছিয়ে পড়বো।’

তিনি বলেন, সোশ্যাল ডিসটেনস কেবল করোনা আক্রান্তের জন্য নয়। এটা সবার জন্য। এমনকি খোদ প্রধানমন্ত্রীর জন্যও। ঘরেই থাকতে হবে। তবেই করোনাকে আমরা আটকাতে পারব।

আনন্দবাজার জানায়, মঙ্গলবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১৯ জনে দাঁড়িয়েছে। এদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮ জন। দেশটিতে করোনা আক্রান্তে এখন পর্যন্ত মারা গেছেন ১০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯