শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সময়মত বেতন পাবেন শ্রমিকরা: রুবানা হক

সময়মত বেতন পাবেন শ্রমিকরা: রুবানা হক

অনলাইন রিপোর্টর :: করোনা ভাইরাসের কারণে তৈরি পোশাক খাতে রপ্তানি আদেশ বাতিল হওয়ার মত ঘটনা ঘটলেও শ্রমিকরা সময়মত বেতন পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমাদের পাশে থাকুন, যখন বেতনের সময় আসবে, তখন আপনারা বেতন পাবেন।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
রুবানা হক বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে দেখা দেওয়ায় বাংলাদেশের পোশাক খাত একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় কাউকে ধৈর্য হারালে হবে না।
তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করা হচ্ছে, সরকার আমাদের সাথে আছে।
তিনি দেশের গণমাধ্যমকেও এই সময় পোশাক শিল্পের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, বিদেশি ক্রেতা উল্লপ্রতিষ্ঠানকে এখন বলা দরকার, আমাদের যেসব পণ্য প্রস্তুত আছে, সেগুলো তারা যেন ক্রয় করে, না হলে আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯