শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনা আক্রান্ত গায়িকার কণিকার বিরুদ্ধে মামলা

করোনা আক্রান্ত গায়িকার কণিকার বিরুদ্ধে মামলা

নিজস্ব বার্তা :: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের ‘বেবি ডল’ গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ।
করোনার মতো মারণরোগের লক্ষণ শরীরে থাকা সত্ত্বেও কণিকা লন্ডন যাওয়ার কথা গোপন করায় যোগীর পুলিশ এ মামলা করেছে।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, উত্তরপ্রদেশের পুলিশ গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার কারণে মামলা দায়ের করেছে।

ভারতীয় দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে।

এই ধারায় বেআইনিভাবে গাফিলতি, মারণ রোগ ছড়িয়ে দেয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এই মামলায় জরিমানাসহ ৬ মাসের জেল হতে পারে তার।

জানা গেছে, গত ১৫ মার্চ লন্ডন থেকে লখনৌতে নিজের অ্যাপার্টমেন্টে আসেন গায়িকা কণিকা। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও তিনি কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা করাতে অস্বীকার করেন এবং তার লন্ডন ভ্রমণের কথা চেপেও যান।

শুধু তাই নয়, ওই দিনই একটি পাঁচ তারকা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিরও আয়োজন করেছিলেন কণিকা। কণিকার বন্ধুরা ছাড়াও ওই পার্টিতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ আমলাসহ প্রায় ৩৫০ অতিথি যোগ দিয়েছিলেন।

ওই পার্টিতে অংশ নিয়েছিলেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তার পুত্র বিজেপির সংসদ সদস্য দুষ্মন্ত সিংহ।

ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার মন্ত্রী জয়প্রতাপ সিং।

কণিকার নৈশপার্টি যাওয়া অনেকেই নিজের ইচ্ছায় কোয়ারেন্টিনে গেছেন।

এছাড়া দুষ্মন্ত সিংহের সঙ্গেও সংসদে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল এমপি ডেরেক। এই পরিস্থিতিতে তাই হোম কোয়ারেন্টিনে থাকাই যথাযথ মনে করেছেন ডেরেক।

কনিকার পার্টির পর ১৮ তারিখ রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন দুষ্মন্ত সিং। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন অন্য অনেক সংসদ সদস্য।

লখনৌয়ের জেলাশাসক ইতিমধ্যেই কণিকা যেখানে যেখানে পার্টি করেছিলেন সেইগুলোকে চিহ্নিত করছেন। সেই অনুযায়ী স্বরাষ্ট্র দফতরে রিপোর্ট জমা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯