মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত

করোনায় ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত

বার্তা পরিবেশক :: বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা।

আজ সোমবার বিকেলে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ের প্রথম দিনে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আক্রান্ত ৩৩ জনের মধ্যে ঢাকা শহরের ভেতরেই ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন একং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।’

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘সংক্রমিতদের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন, আর বাকি ২০ জন এদের মাধ্যমে কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছেন।

এই ১৩ জনের মধ্যে ইতালি থেকে ছয়জন, যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইতালি বাদে ইউরোপের অন্যান্য দেশে থেকে দুজন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন।’

সেব্রিনা ফ্লোর আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে আছে দুজন, ২০ বছরের মধ্যে একজন, ৩০ বছরের মধ্যে নয়জন, ৪০ বছরের মধ্যে নয়জন, ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছয়জন।’

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯