মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
লালমোহন প্রতিনিধি :: ভোলার লালমোহন উপজেলা পরিষদ চত্ত্বরে ইয়াবাসহপৌরসভার এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাজেদ নামের ওই কর্মচারীর কাছ থেকে ৩ পিচইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা হচ্ছে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসানরুমি জানান, উপজেলা পরিষদ চত্ত্বরে এসে রাতেরআঁধারে কিছু বহিরাগত ইয়াবাসেবী ইয়াবা সেবনকরে বলে অভিযোগ পাওয়া যায়। একারণে লালমোহন থানার এসআই শওকত জামিলসহ পুলিশ সিভিল বেশে উপজেলাপরিষদ চত্ত্বরে অবস্থান নেয়। পরিষদের দক্ষিণ কোনেস্যাটেলম্যান্ট অফিসের পেছনে ইয়াবা সেবন কালেমাজেদকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, করোনাভাইরাসে দেশের স্কুল কলেজ বন্ধ হওয়ায় শিক্ষার্থীরাএলাকায় অবস্থান করছেন। এ সুযোগে কিছু কিছুশিক্ষার্থীরা বাইরে ঘোরাঘুরি করছেন, আড্ডা দিচ্ছেন।এদের নিজ নিজ ঘরে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করেনতিনি।