বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
জিয়াউল হক আকন :: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন ও পল্লী উন্নয়ন বোর্ড১৮ জন ঋণ প্রদান করা হয়। যুব উন্নয়ন ২ জন কে ৮০ হাজার করে ১ লাখ৬০ হাজার এবং পল্লী উন্নয়ন বোর্ড ১৬ জনকে মোট ৪ লক্ষ ৫ হাজারটাকা দেয়া হয়।
১৭ মার্চ (মঙ্গলবার) উপজেলা সভাকক্ষে ঋণ উৎসবঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়।প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওপৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডবাকেরগঞ্জ উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার মানিক হোসেনমোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান(মিজান), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগমমিনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমলচন্দ্র দাস শিবু, সৈয়দ মোজাম্মেল হোসাইন ও রঙ্গশ্রী ইউনিয়নপরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার।
অন্যদের উপস্থিত ছিলেন, পল্লীউন্নয়ন বোর্ডের বাকেরগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান মাসুদ আকন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আ. রাজ্জাক, উপজেলা পল্লীউন্নয়ন সহকারী কর্মকর্তা মো. মাহবুব হোসেন প্রমুখ।