সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফ্যাঁকাসে হচ্ছে নারকেল গাছের পাতা, করোনা ভাইরাস আতঙ্কে

ফ্যাঁকাসে হচ্ছে নারকেল গাছের পাতা, করোনা ভাইরাস আতঙ্কে

নিজস্ব প্রতিনিধি :: করোনার কোপে ত্রস্ত বিশ্ববাসী, দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২।

আতঙ্ক ছড়িয়েছে এরাজ্যেও। তবে এতকিছুর মাঝে নতুন করে আমজনতার কপালে চিন্তার ভাঁজ ফেলছে ফাঙগাল ইনফেকশন।

শুনতে খটমট শব্দের নতুন এই ইনফেকশন গত ২থেকে ৩ দিন ধরে ছড়িয়ে পড়েছে, উত্তর ২৪ পরগণা জেলায়।

এই জেলার বিভিন্ন গ্রামে যেমন, বনগাঁ, চাঁদপাড়া, ঠাকুরনগর সহ গোবরডাঙার বেশ কিছু অঞ্চলেও প্রভাব বিস্তার করেছে নয়া এই রোগ। যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষজনের।

না, তবে এটি কোনও মানব বাহিত রোগ নয়। এই রোগ দেখা দিয়েছে গাছে। যারফলে অসময়ে হঠাৎ করেই সাদা হহয়ে যাছে গাছের পাতা। বিশেষ করে এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হছে নারকেল গাছ। ফলে সাদা-সাদা হয়ে যাছে গাছের পাতা।

জেলার কৃষি বিশেষজ্ঞদের মতে, এটি একধরনের সাদা মাছি বাহিত রোগ। মাছির লালা থেকে ছড়িয়ে পড়ে এই রোগ। প্রথমে এই রোগের প্রাদুর্ভাব নারকেল গাছে দেখা গেলেও, পরে তা আশেপাশের অন্যান্য গাছগুলিকেও আক্রমণ করে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে গাছের এই রোগ। পরে আবার দেখা যায়, কালো হয়ে গিয়েছে গাছের পাতার রঙ।

নারকেল ছাড়াও পটল,আলু সহ অন্যান্য সবজিতেও এই রোগ লক্ষ্য করা যায়।

কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সাদা মাছির পোষাকি নাম হল, রিউগস স্পাইরালিং৷ হোয়াইট ফ্লাই। পশ্চিমবঙের মোটামুটি সব জেলাতেই এই সময় এই মাছির উপদ্রব লক্ষ্য করা যায়।

তবে বর্ষাকালে কমে যায় গাছের এই রোগ। যদিও এই রোগের কারণে প্রতিবছর বহু গাছ অকালে শুকিয়ে যায়, বা মারা যায়। ফলে এই রোগ পোকার আক্রমণের হাত থেকে বনস্পতিদের বাঁচাতে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে বিভিন্ন জেলার প্রশাসনের আধিকারিকরা। তবে, চিন্তার কোনও কারণ নেই। গাছে বারবার জলের স্প্রে করলে নিস্তার মিলবে এই রোগের হাত থেকে।

এছাড়াও সারাবছর বিভিন্ন উদ্ভিদদের সুস্থ এবং তরতাজা রাখতে নিয়মিত গাছের পরিচর্যার পাশাপাশি, মাঝেমধ্যে গাছে একটু রাসায়নিক স্প্রেও করে নিতে পারেন। এতে বহু বছর বাঁচবে গাছপালা।

আগামী প্রজন্ম পাবে আরও বেশি সুস্থ-সুন্দর সবুজ পৃথিবী। বিশ্ব পরিবেশ দিবসের আগে, পরিবেশ সম্পর্কে আরও সচেতন হতে এগিয়ে আসুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯