শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইতালিতে করোনাভাইরাস এর আইন অমান্য করায় বাংলাদেশি আটক: ৯

ইতালিতে করোনাভাইরাস এর আইন অমান্য করায় বাংলাদেশি আটক: ৯

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে ইউরোপের দেশ ইতালিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এই অবস্থায় আইন অমান্য করায় ৯ জন বাংলাদেশিকে আটক করেছে সেদেশের পুলিশ।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইতালির নাপোলির সান জুসেপ্পে ভেসুভিয়ানো এলাকা থেকে তাদের আটক করা হয়। নাপোলির মেয়র ভিনসেনজো কাতাপানো সিনডাকো এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, করোনার মহামারি ঠেকাতে ইতালির সব শহরের প্রবেশদ্বারে সেনা মোতায়েন করা হয়েছে। এক শহর থেকে অন্য শহরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার জনগণকে আহ্বান জানানো হচ্ছে।

এই আইন অমান্যকারীদের ২০৬ ইউরো জরিমানা এবং একইসঙ্গে তিন মাস থেকে ২১ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইন দেশিটির নাগরিকসহ প্রবাসীদের জন্যও প্রযোজ্য।
স্থানীয় পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশিরা জরুরি প্রয়োজন ও খাদ্যসামগ্রী কিনতে বাইরে বের হয়েছিলেন। তবে তারা এ ব্যাপারে পুলিশের কাছে কোনো প্রমাণ দিতে পারেননি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জরুরি অবস্থার আওতায় কোনো ব্যক্তিকে বাইরে বের হতে হলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। কিন্তু যারা আটক হয়েছেন তারা কোনো অনুমোদনপত্র বা কারণ দেখাতে পারেননি।

এছাড়া তারা রাষ্ট্রীয়ভাবে নির্দেশিত একে-অপর থেকে এক মিটার দূরত্ব বজায় রাখেননি।

দেশটির পুলিশ জানায়, সরকারি আইন লঙ্ঘন করায় আটক ৯ বাংলাদেশিকে জনপ্রতি ২০৬ ইউরো জরিমানা করা হয়েছে।

তারা করোনাভাইরাসে আক্রান্ত কি-না, তা যাচাইয়ের জন্য ১৪ দিন হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নাপোলির মেয়র ভিনসেনজো কাতাপানো সিনডাকো ফেসবুক পেজে নয় বাংলাদেশিকে আটকের খবর জানিয়ে তিনি তাদের তিরস্কার করেন।

এ বিষয়ে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে।

এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯