রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুড়িগ্রামে নতুন ডিসি রেজাউল করিম: ডিসি ও ৩ কমিশনারকে প্রত্যাহার

কুড়িগ্রামে নতুন ডিসি রেজাউল করিম: ডিসি ও ৩ কমিশনারকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক :: সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সরিয়ে মোহাম্মদ রেজাউল করিমকে তার স্থলাভিষিক্ত করেছে সরকার।
আজ (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। সাবেক ডিসি সুলতানা পারভীনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

একই অভিযোগে কুড়িগ্রামের সিনিয়র সহকারী কমিশনার, রাজস্ব (আরডিসি) নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকেও তাদের কর্মস্থল কুড়িগ্রাম থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

এদিকে, এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা অপর এক প্রজ্ঞাপনে সুলতানা পারভীনের প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।

শুক্রবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম তুলে নিয়ে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে মদ ও গাজা রাখার অভিযোগ থাকার কথা জানায় জেলা প্রশাসন।

এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। প্রকাশ পায়, সরকারের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির অর্থে জেলা প্রশাসনের একটি পুকুর সংস্কার করে ডিসি সুলতানার নামে নামকরণ হয়। এ নিয়ে সংবাদ প্রকাশের জেরেই তাকে শাস্তি দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯