বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদকব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।
গতকাল রাত ৯টার দিকেউপজেলার নৈকাঠি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটককরা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, তারা দু‘জনেই এলাকায় চিহ্নিতমাদক ব্যবসায়ী।দীর্ঘদিন থেকে তারা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।তাদের বিরুদ্ধে মাদকের একাদিক মামলা রয়েছে।
আটককৃতরা হলো উপজেলারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া গ্রামের মোঃ নুর“ল ইসলামব্যাপারীর পুত্র মোঃ সবুজ ব্যাপারী (৩০), গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠিগ্রামের মৃত আব্দুল জলিল খানের পুত্র মোঃ এমাদুল খান (৩৫)। রাজাপুর থানাঅফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, রাতেই তাদের বিরুদ্ধেমাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা র“জু করা হয়েছে (মামলা নম্বর ০৬)। শনিবারসকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।