বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোটর সাইকেলসহ চকবাজার মডেল থানা পুলিশ হাতে আটক চোর

মোটর সাইকেলসহ চকবাজার মডেল থানা পুলিশ হাতে আটক চোর

নিজস্ব প্রতিনিধি :: চকবাজারে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ও মোটর সাইকেল চোরের নাম মোঃ সজীব (২৪)।

চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদার ডিএমপি নিউজকে জানান ১২ মার্চ, ২০২০ শামীম আশরাফ আব্দুল্লাহ(২৬) থানায় এসে লিখিত অভিযোগ করেন, তিনি গত ৫ মার্চ, ২০২০ সন্ধ্যা অনুমান ১৮.০০ টায় ৩/২ বকসি বাজার লেনের ডাক্তার এর গলি নীচতলার গ্যারেজে তার ব্যবহৃত মোটর সাইকেল ব্লু-কালার জিকসার ঢাকা মেট্রো-ল-৩৭-৪০২৯, ১৫৫ সিসি, যাহার ইঞ্জিন নং-BGA1-506980 চেচিস নাম্বার MB8NG4BACI9115740 রেখে গ্রামের বাড়ি রংপুরের উদ্দেশ্যে রওনা হন।
১২ মার্চ, ২০২০ তারিখ ভোর অনুমান ০৫.০০ টায় গ্যারেজ মালিক বশির আহম্মেদ মোবাইল ফোনের মাধ্যমে তাকে জানান, তার মোটর সাইকেলসহ জনৈক ওমর ফারুক(২০) এর ১ টি কালো রংঙ্গের জিকসার ঢাকা মেট্রো-ল-৪৪-০১৩৫, ১৫৫ সিসি, যাহার ইঞ্জিন নং- BGA1-611796 চেচিস নাম্বার RMBL-NG4BW-103415 অজ্ঞাতনামা চোর/চোরেরা গ্যারেজের গেইটের তালা কেটে চুরি করে নিয়ে গেছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে ১২ মার্চ চকবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুসন্ধান ২৪কে বলেন, মামলা রুজুর পর চকবাজার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কুদরত-ই-খুদা স্যারের নেতৃত্বে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে চকবাজার মডেল থানার একটি পুলিশ দল ও ঢাকা জেলার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির সহায়তায় দোহার থানার মৈনট ঘাট ট্রলার এর ভিতর হতে চুরি হওয়া ঢাকা মেট্রো-ল-৩৭-৪০২৯ মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। আর এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মোঃ সজীব (২৪) নামের এক যুবককে।

মামলাটির তদন্ত ও চুরি হওয়া অপর মোটর সাইকেলটির উদ্ধার অভিযান অব্যাহত আছে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ মোঃ কামাল উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯