শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে প্রথম ব্যক্তির মৃত্যু! করোনা ভাইরাসে

ভারতে প্রথম ব্যক্তির মৃত্যু! করোনা ভাইরাসে

ভারতে প্রথম করোনা ভাইরাসের বলি হলেন একজন। কর্ণাটকে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি করোনায়া আক্রান্ত ছিলেন।

৭৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম কালাবুরাগি। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর এসেছে। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল বলেও জানা গিয়েছে। ওই ব্যক্তি তেলেঙ্গানার একটি হাসপাতালে গিয়েছিলেন। তাই তেলেঙ্গানা সরকারকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন যে তাঁর শরীরে করোনা ভাইরাস আছে।

বৃহস্পতিবার সেই টেস্টের রিপোর্ট এসেছে ও জানা গিয়েছে যে ওই ব্যক্তি করোনাতেই আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। শেষ দুই সপ্তাহে এই প্রথম একলাফে এতটা বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে সরকারের। কেরলে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকারী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, কূটনীতিক, সরকারি আধিকারিক, ইউনাইটেড নেশনস, আন্তর্জাতিক সংস্থা এবং কর্মরৎ হওয়ায় ভিসা ছাড়া বাকি সকল ভিসা আপাতত অর্থাৎ এপ্রিলের ১৫ তারিখ অবধি সাসপেন্ড করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্বের উপর থাবা বলেই চিনহিত করা হয়েছে।

সমস্ত টুরিস্ট ভিসা বাতিল করেছে প্রশাসন। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৩ মার্চ থেকে।

এছাড়াও ১৫ ফেব্রুয়ারির পরে যারা চীন, ইতালি, কোরিয়া, ফ্রান্স স্পেন থেকে এদেশে ফিরেছেন বা গিয়েছিলেন তাদের বিশেষ নজরে রাখা হবে বলে জানিয়েছে সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯