বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গৌরনদীতে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীহামলার ঘটনায় মামলা দায়ের

গৌরনদীতে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীহামলার ঘটনায় মামলা দায়ের

গৌরনদী প্রতিনিধি :: পূর্ব বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা ব্যবসায়ীকে নির্যাতনের একপর্যায়ে চায়ের দোকানের ফুটন্ত গরম পানি শরীরে ঢেলে ঝলসে দেয়।

 

এঘটনায় সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস রিয়াদ হোসেনসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামিকরে গতকাল শুক্রবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গতকাল গৌরনদী রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেনির্যাতিত ব্যবসায়ী মনিরুজ্জামান মোল্লা।

আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের আব্দুল মান্নানমোল্লার ছেলে ও গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান মোল্লা(৩৪) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তিনি ও সরকারিগৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক এজিএস ও গৌরনদী পৌর ছাত্রলীগনেতা রিয়াদ হোসেন (২২), স্থানীয় রিগান সরদার (৩২), সোহাগ সরদার (৩১),তারেক মাহমুদ আলী (৩৪) ও জান্নাতুল নাঈমাকে (২৩) নিয়ে এম, এইচফুট প্রোডাক্টস নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলে যৌথভাবেব্যবসা করে আসছিলেন। ব্যবসায় সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদেরসাবেক এজিএস ও গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন শতকরা ১০ভাগ অংশিদার। প্রতি বছর মার্চ মাসের ৩০ তারিখে ব্যবসায়িক হিসাবনিকাশ সম্পন্ন করে মুনাফা ভাগ বাটোয়া করেন। এবারে এক মাস আগেথেকেই রিয়াদ হোসেন হিসাব নিকাশের জন্য চাপ দেয়। এ নিয়ে মনিরুজ্জামান মোল্লার সঙ্গে রিয়াদ হোসেনের চরম বিরোধ তৈরী হয়।

 

মনিরুজ্জামান মোল্লা সংবাদ সম্মেলনে বলেন, গত বুধবার রাত সোয়া ৮টারদিকে আমি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল ক্রয়ের জন্য টরকী বন্দরের মসজিদমার্কেটের হাবুল গাজীর দোকানের সন্নিকটে পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসী রিয়াদ হোসেনের (২২)র নেতৃত্বে ১৫/২০ জনসন্ত্রাসী লাঠিসোটা, ধারাল অস্ত্র, রড় নিয়ে আমার ওপর হামলা চালায়।সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে জখম করে এক পর্যায়ে চায়ের দোকানেরফুটন্ত পানি শরীরে ঢেলে ঝলসে দেয়।এ সময় আমার সঙ্গে থাকা ব্যাগ ভর্তিনগত ৩ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা যাওয়ার সময় এনিয়ে বাড়াবাড়ি না করতে নির্দেশ দেয় করলে প্রান হাশের হুমকি দেয়।বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে তিনি দাবি জানান। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদেরসাবেক এজিএস ও ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন অভিযোগ অস্বীকার করেবলেন, মনির মোল্লার কাছে আমি সাড়ে ১১ লাখ টাকা পাই । ওই টাকাচাইতে গেলে সে বিভিন্ন তালবাহানা করে।

এ নিয়ে তার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঝলসে দেওয়া ও টাকা ছিনতাইরঅভিযোগ সত্য নয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুররহমান এ প্রসঙ্গে বলেন, হামলার ঘটনায় ব্যবসায়ী মনিরুজ্জামান মোল্লাবাদি হয়ে এজিএস রিয়াদ হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে গতকাল শুক্রবার গৌরনদী মডেল থানায় একটি মামলাদায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯