বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের পিংড়ি প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আ’লীগ নেতা এম মনির“জ্জামান মনির বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে।
তিনি সকল যুবকদের খেলাধুলার প্রতি মনযোগী হওয়ার আহবান জানান। শুক্রবার বিকেলে উত্তর পিংড়ি গ্রামের মাও. আজিজুর রহমান নেছারাবাদী হোমিও প্যাথিক মেডিকেল কলেজের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝালকাঠি টেকনিক্যাল কলেজ একাদশকে ৬ উইকেটে হারিয়ে রাজাপুরের বড়ইয়ার ড. এম এ হান্নান ফিরোজ স্মৃতি একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ এবং রানার আপ দলকে ২৪ ইঞ্চি এলইডি কালার টিভি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. খায়র“ল আলম সরফরাজ ও উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটল। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে স্বপন তালুকদার, রিয়াজ মাতুব্বর, জাকির হোসেন। টুর্নামেন্টে পরিচালনায় ছিলেন সরদার মোঃ আরিফ প্রমুখ। খেলায় বিভিন্ন স্থানের ৩২ টি দল অংশ নেন।