মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বাংলাদেশ তথ্য প্রযুক্তিলীগ বরিশাল মহানগর শাখা কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এতে মো. সজিব হাওলাদারকে সভাপতি রাহাত মুন্সিকে সিনিয়র সহসভাপতি সহ-সভাপতি সাব্বির হাওলাদার ও সুণীল বাড়ৈকে সাধারন সম্পাদক করা হয়। সেই সাথে আগামী তিন মাসের মধ্যে মহানগরীর ৩০টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। আসন্ন ওয়ার্ড গুলোতে সম্মেলনে দলের ত্যাগী, সৎ এবং শিক্ষিত নেতাদের কমিটির শীর্ষ পদগুলোতে রাখা হবে। বলে জানান, বরিশাল মহানগর তথ্যপ্রযুক্তিলীগের সভাপতি সজিব হাওলাদার।
কেন্দ্রীয় সভাপতি জিয়াউর রহমান শেখ জিয়া সাধারন সম্পাদক রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ তথ্য প্রযুক্তিলীগ বরিশাল মহানগর শাখা কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।