সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি।
শনিবার (৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিইউজের অফিসে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় ডিইউজের বিদায়ী কমিটি ও নতুন কমিটির সদস্যসহ সংগঠনের বিপুলসংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটির সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির সুরক্ষাসহ তাদের দাবি-দাওয়া আদায়ে রাজপথে থাকব। পুরোনো কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের অধিকার রক্ষার কাজে সংগ্রাম করারও অঙ্গীকার করেন তিনি। শুধু নেতারা নয়, ডিইউজের সকল সদস্যদের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে পাশে থাকবেন বলেও জানান তিনি।
ডিইউজের নতুন সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, নেতা হিসেবে নয়, একজন গণমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিকদের অধিকার রক্ষার লড়াইয়ে অতীতের মতো মাঠে থাকব।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।