সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
তজুমদ্দিনে প্রশাসনের অভিযানে ১২টি মাছ ধরার ট্রলার আটক

তজুমদ্দিনে প্রশাসনের অভিযানে ১২টি মাছ ধরার ট্রলার আটক

তজুমদ্দিন প্রতিনিধি :: ভোলার তজুমদ্দিনের মেঘনায় ২মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১২টি ট্রলার আটক করেছে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর, কোষ্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাটাখালী সংলগ্ন মেঘনা থেকে এসব ট্রলার আটক করে। যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। আটককৃত ট্রলারগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন জানান, নিষেধাজ্ঞাকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাটাখালী এলাকায় গেলে জেলেদের নদীতে মাছ ধরতে দেখা যায়। এসময় আটক করতে চাইলে তারা ইটপাটকেল মেরে প্রতিরোধ করার চেষ্টা করে। পরে কোষ্টগার্ড ও পুলিশের টহল টিমের উপস্থিতি দেখে জেলেরা নৌকাগুলি নদীর তীরে রেখে পালিয়ে যায়।

এ সময় যৌথ অভিযানের মাধ্যমে জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার আটক করতে সক্ষম হই। কোষ্টগার্ড কমান্ডার জানান, অভিযানে আটককৃত জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার উপজেলা প্রশাসনের হেফাজতে দেয়া হয়েছে যার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। কাটাখালী এলাকার গ্রাম পুলিশ আব্বাস উদ্দিন জানান, আটককৃত নৌকাগুলি লালমোহন এলাকার তারা প্রশাসনের ধাওয়া খেয়ে তজুমদ্দিনের মেঘনার কাটাখালীতে ডুকে পরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯