মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
আমতলী(বরগুনা)প্রতিনিধি :: আসন্ন ইউপি নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সমর্থনকারীদের প্রচার-প্রচারণা। অনেকেই তাদের চেয়ারম্যান পদে প্রার্থীর পক্ষে সমর্থন ও দোয়া চাচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন চায়ের দোকানে আড্ডায় আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে মানুষের মুখে শুরু হয়েছে আলাপ-আলোচনা। শুরু করেছেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়। নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে অনেকে রাস্তা ঘাটে, হাট বাজার, চায়ের দোকানে আলাপ-আলোচনাও শুরু করেছেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাবেক অন্যতম নেতা হলদিয়া ইউপির ৩ বারের সফল ইউপি চেয়ারম্যন মরহুম মাহবুব আলম ঝন্টু তালুকদারের পুত্র উপজেলা আওয়ামীলীগ নেতা দিলসাদ মাহবুব রিপন তালুকদ বলেন, আমি আ’লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি। জনগন ও দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় দলীয় কর্মী ও জনগণের ভালোবাসায় এখনো আছি, যত দিন বেঁচে থাকবো দলের জন্য কাজ করে যাবো।তিনি আরো বলেন আমার বাবা ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় কোনদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই। আমিও অনিয়ম অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে জনসাধারনকে সাথে নিয়ে কাজ করতে চাই ।
দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে দলকে সু-সংগঠিত করেছেন। ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী বলে তিনি জানান। তার বিশ্বাস দল তাকে মনোনয়ন দিবে।
তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও জনগণের ভালবাসায় এবার ইউপি নির্বাচন করার ঘোষণা দিয়েছি। আশা করি দলীয় নেতা-কর্মী ও জনগণের সমর্থনের কারণে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিবেন। জনগণের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার ৪ নং হলদিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।