বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নিয়াজ মোর্শেদ, পিরোজপুর :: স্বরূপকাঠি উপজেলার যুবলীগের নেতা মামুন হত্যার বিচার হবে আর খুনিরা কোন রকম পার পাবেন না। মামুন একজন পাকাপোক্ত যুবলীগের নেতা ছিলেন। দলের একজন স্পষ্ট ভাষায় স্থানীয় নেতা। একজন ত্যাগী নেতার অস্বাভাবিক মৃত্যুর বিচার হবে স্বরূপকাঠিতে আর এ কথা গুলো বলেন, মাননীয় মৎস ও পশু সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথির বক্তৃতায় । শনিবার ইন্দেরহাট বন্দরের কলেজিয়েট একাডেমির স্কুল মিলনায়তনে উপজেলা আঃলীগের শোক সভায় চ্যালেঞ্জ নিয়ে মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম একথা গুলো বলেন।তিনি আরও বলেন, আওয়ামীলীগ একটি শক্তিশালী সংগঠন। বর্তমান প্রধান মন্ত্রী বিশ্ব নন্দিত নেত্রীর সুনাম সুখ্যাতি সর্বত্র। অথচ দল ক্ষমতায় থাকা কালীল সময়ে মামুনের মত ত্যাগী নেতারা খুন হবে তা ভাবতে কষ্ট হয়। আর সুষ্ঠু বিচার হবে না তাওকি সম্ভব স্বরূপকাঠি উপজেলার মধ্যে।
স্পষ্ট ভাষায় তিনি আরও বলেন, হত্যার রাজনীতি আঃলীগ পছন্দ করেন না। তাই স্বরূপকাঠির মাটিতে মামুন হত্যার বিচার হবে। খুনিরা কেন রকম পার পাবেন না। এটা আমার দলের কঠিন চ্যালেঞ্জ।
এদিকে উপজেলা আঃলীগের আয়োজনে চার নেতার শোকসভায় স্থানীয় বহু শীর্ষ নেতারা বক্ততব্য তুলে ধরেন । যদিও বহু দিন আগে প্রয়াত তিন নেতার স্বভাবিক মৃৃত্যু হলেও মামুনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শোক সভায়। আলোচনায় স্বরূপকাঠী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু সহ সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রিপন, যুবলীগ নেতা মোঃ নাসির উদ্দীন, অধ্যাপক মোঃ শাওন, বলদিয়া ইউনিয়নের আঃলীগের সভাপতি মোঃ মহব্বত, সোহাগদলের আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ হাই, আঃলীগের নেতা মোঃ ফারুক হোসেন, সোহাগদল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আঃ রশিদ, সাবেক উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোঃ শাকাওয়াত হোসেন, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যাপক কাজী তৈমুর, নাজিরপুরের আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুনির জামান আতিয়ার, অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের তুখোড় নেতা ও সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিত, অধ্যক্ষ শাহ আলম প্রমুখরা বক্তব্য তুলে ধরেন। এছাড়াও আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ হামিদও শোক সভায় বক্তব্য তুলে ধরেন শোকাহত ভাষায়। বক্তারা শোক সভার আলোচনায় প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ মিয়া সহ সুটিয়াকাঠীর সাবেক চেয়ারম্যান মোঃ গাউস তালুকদার, দৈহারী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন ও যুব লীগের নেতা মোঃ মামুনের বিষয়ে আলোচনা হয়। শোক সভায় বক্তারা জোরালো ভাষায় বলেন, তিনজনের স্বাভাবিক মৃত্যু হলেও বাকী একটি হত্যা অস্বাভাবিক মৃত্যু। বক্তারা কোন মতে মেনে নিতে পারছেন না মামুনের হত্যাকান্ডকে । সর্বশেষ তথ্য মতে উপজেলা আওয়ামীলীগের শোকসভায় প্রধান অতিথি বক্তৃতার পর পরই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। কয়েক শতাধিক নেতা কর্মীসহ জেলার বহু শীর্ষ নেতারা ও নাজিরপুরের বহ শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন ।