বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নিজস্ব বার্তা পরিবেশক :: স্বয়ং আদালতের আদেশ উপেক্ষা করলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা গ্রামের একটি পরিবার। নিষেধাজ্ঞা থাকার পরেও একটি বিরোধপূর্ণ জমিতে রাতের আধারে নির্মাণ করেছে ঘর। স্থানীয় আদম আলী হাওলাদার ও তার ভাইয়ের ছেলে রাহাদুল ইসলামের আদালত অবমাননার বিষয়টি দেখে খোদ পড়শীদের হতাশ করেছে।
জানা গেছে-পাংশা জেএল ৪৪ এর মৌজার ৫২৩ নম্বর খতিয়ানের ২ একর ১৫ শতাংশ জমির মালিক হামেজ উদ্দিন হাওলাদারের সন্তানেরা। সাম্প্রতিকালে এই জমিটি আদম আলী হাওলাদার ও তার ভাইয়ের ছেলে রাহাদুল ইসলাম দাবি করলে জমি মালিকের সন্তান মো. শাজাহান হাওলাদার ও মুনসুর হাওলাদার বরিশাল আদালতে একটি মামলা করেন। সেই মামলায় সংশ্লিষ্ট আদালতের বিচারক ওই জমিতে সকল প্রকার কাজ বন্ধ রাখার আদেশ দিয়ে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করলে তাও মানেনি প্রতিপক্ষ অর্থাৎ বিবাদীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে-লোভনীয় মূল্যের জমিটি হামেজ উদ্দিন হাওলাদারের সন্তানেরা ভোগদখল করলেও সাম্প্রতিকালে আকস্মিক আদম আলী হাওলাদার ও তার ভাইয়ের ছেলে রাহাদুল ইসলাম দাবি করেন। এবং বেশ কয়েক দফা বাহিনী নিয়ে দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে পরিবেশ-পরি¯ি’তি জটিল আকার ধারণ করলে ২০১১ সালে একটি সিভিল মামলা করেন জমি মালিক। এতে প্রতিপক্ষরা আরও ক্ষুব্ধ হয়ে জমিটি দখলে মরিয়া হয়ে উঠলে পরবর্তীতে ২০২০ সালে শুরুতে জমি মালিক আদালতে আরও একটি মামলা করে নিষেধাজ্ঞা চাইলে বিচারক তা বাস্তবায়নে পুলিশকে আদেশ দেন। এবং মামলাটি তদন্তে বাবুগঞ্জ উপজেলা ভুমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এরপরেও প্রতিপক্ষ বাহিনী নিয়ে একাধিকবার জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালালে ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনানুষ্ঠানিক ভাবে সালিশ মীমাংসা করে দিয়ে উভয়পক্ষকে আদালতের রায়ের অপেক্ষায় থাকতে বলেন। কিন্তু প্রতিপক্ষ আদালতের আদেশ কিংবা স্থানীয়দের কথা উপেক্ষা করে একের পর এক দখল চেষ্টা চালিয়ে আসছিল।
জমি মালিক ও মামলা বাদী মো. শাহজাহান হাওলাদার বরিশালটাইমসকে জানান, শুক্রবার গভীর রাতে বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় বাড়িতে প্রবেশ করে। এবং মুখোশ পরিহিত কয়েকজন লোক দাড়িয়ে থেকে দ্রুত ঘর নির্মাণ করে। এসময় প্রতিবেশিরা দুর থেকে দেখলেও কেউ ভয়ে তাদের প্রতিরাধে এগিয়ে আসেনি। পরে সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় বিষয়টি অবহিত করলে পুলিশের একটি টিম সেখানে যায়। কিš‘ এর আগেই ঘটনায় জড়িতরা পালিয়ে যায়।
আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের বিষয়টিতে পুলিশও বিস্ময় প্রকাশ করে এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বরিশালটাইমসকে জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’
তবে এ বিষয়ে জানতে দখলকারীদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেনি।