বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন

কুয়াকাটায় কোস্টগার্ডের অভিযানে, ভারতীয় শাড়িসহ ১৩ জেলে গ্রেফতার
কুয়াকাটা প্রতিনিধি :: কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি বোঝাই একটি ট্রলার আটক করা হয়েছে। কোস্টগার্ড নিজামপুরের সদস্যরা বৃহস্পতিবার শেষ বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি আটক করে।

এ ঘটনায় ট্রলারের জেলেসহ ১৩ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড নিজামপুরের চীফ পেটি অফিসার মোঃ ফারুক হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তবে কোস্টগার্ড কর্তৃপক্ষ এবিষয় শনিবার বিস্তারিত জানাবেন বলেছেন।

একটি সূত্রে জানা গেছে, এ রুটে দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চোরাচালানি চক্র ভারতীয় শাড়িসহ বিভিন্ন কাপড়-চোপড় পাচার করে আসছে। শুক্রবার বিকাল চারটায় এ বিষয় ব্রিফিং করার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করেন কোস্টগার্ড সদস্যরা। যার কারণে বিস্তারিত জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯