শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ১৮ই মার্চ ১লাখ শিশুকে হাম রুবেলা টিকা দিবে বিসিসি

বরিশালে ১৮ই মার্চ ১লাখ শিশুকে হাম রুবেলা টিকা দিবে বিসিসি

আনোয়ার হোসেন :: বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ১ লাখ শিশুদের হাম-রুবেলা টিকা দিবে বিসিসি। আগামী ১৮ই মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে। নগরীর ৩০টি ওয়ার্র্ডে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।

বৃহপতিবার ( ২৭ফেব্রুয়ারি) বরিশাল বিসিসির ডা. মতিন হোসেন কিন্ডারগার্টেন ফোরামের অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, বরিশাল নগরীর স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, মকতবসহ ৩৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে মার্চের প্রথম সপ্তাহে শিক্ষকদের সহযোগীতায় হাম-রুবেলা টিকা দেওয়ার ব্যাপারে তাদের টিম কাজ করবে। প্রতিটি শিশু যেনও টিকা দিতে পারেন, তাই ওই সকল প্রতিষ্ঠানের ৪ বছরের শিশুসহ চতুর্থ শ্রেনী পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার বিষয় ১৮ই মার্চের প্রথম সপ্তাহে তারা কাজ করবেন।

পরর্বতী দুই সপ্তাহে নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রের মাধ্যেমে হাম-রুবেলা টিকা দেয়া হবে। তিনি আরো বলেন, এমনকি বাসায় বাসায় গিয়ে আমরা টিকা দিবো। আমরা নগরীর ১ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার টার্গেট নিয়ে মাঠে কাজ করবো, তাতে যেনও একটি শিশুও বাদ না যায়। সে আরো বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এবং প্রতিটি শিশুর টিকার বিষয় আমেরিকা বসে পরিদর্শন করবেন। টিকা প্রধানকারীর নাম ঠিকানা পর্যন্ত অনলাইনে থাকবে। আমরা এই টিকা ছিন্নমূল শিশু, বিশেষত যারা এর আগে হাম-রুবেলা টিকা পায়নি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানিয়েছেন, হাম একটি মারাত্মক রোগ। এর সংক্রমণে শরীরে জ্বর এবং ফুসকুড়ি দেখা দেয়। এ রোগের আক্রন্তে অনেক শিশু অন্ধ, ভোবা, লেংরাসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে। হাম যে সব রোগ ঠিক রুবেলা অনুরুপ একটি রোগ। তাই সকল শিশুকে এই টিকা দেওয়া দরকার। বিসিসির ডা. মতিন জানিয়েছেন, হাম ও রুবেলা দুটিই মারাত্মক সংক্রমক রোগ। এর আগে এ রোগে আক্রান্ত হয়ে দেশে অনেক শিশুর মৃত্যু ঘটছে।

হাম-রুবেলা ভ্যাকসিন সকল শিশুর জন্য নিরাপদ এবং দুটি রোগের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে। ক্যাম্পেইনের মাধ্যমে উপযুক্ত সব শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন গ্রহণের পরে অল্প সংখ্যক শিশুর হালকা জ্বর হতে পারে। টিকা দেওয়ার পর কোনও শিশু যদি জ্বরে আক্রান্ত হয়, তাদের সাথে সাথে শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

বিসিসির ডা. মতিন জানায়, প্রশিক্ষিত টিকাদান কর্মী ও আপনাদের স্কুলের স্বে”ছাসেবক যারা থাকবেন তাদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত করবো। কারন আমাদের জন্য যে টাকা র্দায্য করেছেন সরকার তা দিয়ে কোন লোক পাওয়া যায় না।

তিনি বলেন, জন প্রতি ১৭০ টাকা। কিন্তু তাদের দৈনিক ৪০০ শিশুর টিকা দিতে হবে, আর এতো শিশুর টিকা দিতে হলে বিভিন্ন যাগায় গিয়ে দিতে হবে অল্প টাকায় লোক পাওয়া যায় না। তাই আপনারা সহাযোগীতা করিলে আমাদের কাজ করা সহজ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯