মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় সাংবাদিক মিজানের পিতার স্মরণসভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় সাংবাদিক মিজানের পিতার স্মরণসভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক, বানারীপাড়া:বানারীপাড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে “দৈনিক ইত্তেফাক” পত্রিকার উপজেলা সংবাদদাতা এস মিজানুল ইসলামের  পিতা সাবেক কর পরিদর্শক সরদার আ. মন্নানের স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি বিকালে বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল ও হাই-কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ.হাই বখ্শ প্রমুখ। প্রেস ক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে সাংবাদিক এস মিজানুল ইসলাম ও ছোট ছেলে এস এম মঈনুল ইসলাম সবুজ, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এস এম গোলাম মাহমুদ রিপন ও সাইদুল ইসলাম, সহ-সভাপতি আনিছুর রহমান মিলন, জাকির হোসেন, ইলিয়াস শেখ, প্রভাষক মামুন আহমেদ, রেজাউল ইসলাম বেল্লাল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম বাবু ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,পাবলিক লাইব্রেরির সম্পাদক আ. সোবাহান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত ও ফায়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য পারভেজ মল্লিক, যুবলীগ নেতা রাজু খান প্রমুখ। পরে মরহুম সরদার মো. আ.মন্নানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরদার আ. মন্নান ইন্তেকাল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯