সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল এর মতবিনিময় সভা, শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক

বরিশাল এর মতবিনিময় সভা, শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক

????????????????

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ২০ ফেব্রুয়ারি ২০২০ সকাল সাড়ে ১০টায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে ‘শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সনাকের কার্যক্রমের ফলে বরিশাল সদর উপজেলার বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর উল্লেখযোগ্য অর্জন সমূহ তুলে ধরা হয়।

সভায় মুজিব বর্ষ উদযাপনকে সামনে রেখে বরিশাল জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপন; সিটিজেন চার্টার/ তথ্য বোর্ড ¯’াপন ও নিয়মিত মনিটরিং বোর্ড হালনাগাদ করা; বিদ্যালয়ের এসএমসি ও পিটি কমিটির সদস্যদের নাম ও যোগাযোগের নম্বর উন্মুক্ত স্থানে প্রদর্শন; উপবৃত্তি প্রাপ্তির নিয়ম-কানুন দৃশ্যমান স্থানে প্রদর্শন করা; স্লিপের এর বাজেট, কর্ম-পরিকল্পনা ও খরচের হিসাব দৃশ্যমান স্থানে প্রদর্শন; নিয়মিত মা সমাবেশের আয়োজন; এসএমসি সদস্য ও শিক্ষকদের সাথে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন এবং সভায় নারী সদস্যদের উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা; অভিযোগ গ্রহণ ও নিস্পত্তি কমিটি গঠন এবং অভিযোগ গ্রহণ ও নিস্পত্তি সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ; তহবিল বরাদ্দ ও ব্যবহারে স্ব”ছতার জন্য যে কোন লেনদেনে রশিদ বই ও হিসাব বই ব্যবহার; বিদ্যালয়গুলোতে অ্যাক্টিভ মাদারস ফোরাম গঠন করা; বিদ্যালয়ে নারী পুরুষ আলাদা টয়লেট ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। উল্লেখিত কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য জীবন কৃষ্ণ দে। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক নূরজাহান বেগম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান, মীর মু. জাহিদুল কবির তুহিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা বেগম, সাবিনা আক্তার, মোসাঃ খাইরুন নাহার, লায়লা জেরীন আকতার, শাহনাজ বেগম শিল্প প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মনিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন টিঁআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-এফএন্ডএ জুয়েল রানা ও সনাক এর ইয়েস সদস্যবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯