মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে মাদক বিরোধী অভিযানে স্ত্রী সহ ব্যবসায়ী আটক, ১৩০ পিছ ইয়াবা উদ্ধার

ঝালকাঠিতে মাদক বিরোধী অভিযানে স্ত্রী সহ ব্যবসায়ী আটক, ১৩০ পিছ ইয়াবা উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে মাদক মামলায় জামিনে এসে আবারো স্ত্রী সহ আটক হয়েছে মাদক ব্যবসায়ী সুজন রহমান (৩৫)। এ সময় মাদক ব্যাবসায়ী এ দম্পত্তির কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ী সুজন শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে ঝালকাঠি শহরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ী সুজন ও তার স্ত্রী ইতি (২৫) কে আটক করা হয়। পরে পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় সীমানার অভ্যন্তরে সুজনের বাসা থাকায় অভিযানকারী দল সুজুনের বাসায় তল্লাশী করলে মোবাইল চার্জিং পাওয়ার ব্যাংকের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা রাখার অপরাধে স্বামী স্ত্রীকে আটক করা হয়। ইয়াবা বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী সুজন রহমান ঝালকাঠি শহরের কাটপট্টি বাকলাই সড়কের মজিবর রহমানের ছেলে এবং তার স্ত্রী ইতি আক্তার পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় মৃত হারুন মিয়ার বড় মেয়ে।

উল্লেখ্য, গত তিন মাস পূর্বে ঝালকাঠি ডিবি পুলিশের হাতে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বসবাসকারী সুজনকে একই বাসা থেকে ইয়াবাসহ আটক হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। উক্ত মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯