বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শেবাচিমে করোনাভাইরাস বিষয়ক অবহিতকরণ সভায় বক্তারা আতঙ্ক নয়, জনসচেতনতাই আমাদের লক্ষ্য

শেবাচিমে করোনাভাইরাস বিষয়ক অবহিতকরণ সভায় বক্তারা আতঙ্ক নয়, জনসচেতনতাই আমাদের লক্ষ্য

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই। আমাদের দেশে এই ভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃস্টি করছে একটি পক্ষ। ওই পক্ষটির রটানো গুজবে কান না দিয়ে করোনাভাইরাস মোকাবেলায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আতঙ্ক সৃস্টি না করে জনসচেতনতাই আমাদের লক্ষ্য থাকা উচিৎ। গতকাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ১ নং লেকচার গ্যালারীতে করোনাভাইরাস রোগ-২০১৯ (কবিড-১৯) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

শের-ই বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় বক্তারা আরো বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রতিরোধক টিকা আবিস্কার করা হয় নি। তাই এ রোগ থেকে দুরে থাকতে মানুষকে সর্তক থাকতে হবে।

চীনসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আশার কথা হলো বর্তমান সরকার ও স্বাস্থ্য বিভাগের জরুরী ও বিশেষ পদক্ষেপে এই করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী আমাদের দেশে আসেনি। তাই বলে আমাদের বসে থাকলে চলবে না। সকল চিকিৎসক ও জনগনকে এ বিষয়ে সর্তক থাকতে হবে। শের-ই বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অসিৎ ভূষণ দাস’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম সারওয়ার, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের ফার্মাকোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জাহাঙ্গির হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ ইমুরুল কায়েস, ডাঃ মাসুম আহম্মেদ ও ডাঃ এফ আর খান। উপস্থিত ছিলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯