বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: সম্প্রতি সময়ে চ্যানেল টোয়েন্টিফোর চ্যানেলের দুই সাংবাদিক ও বাংলা নিউজের সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের সভাপতি আরিফিন তুষারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার। এসময় বক্তারা সম্প্রতি পুরান ঢাকায় নয়াবাজার এলাকায় নিউজ টোয়েন্টিফোর ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা এবং নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের জোর দাবি জানান।
নিউজ এডিটরস্ কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী আল মামুন, নিউজ টোয়েন্টিফোর এর বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো কাওসার হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশারেফ হোসেন, পাঠাগার সম্পাদক রুবেল খান, দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক কোষাধ্যক্ষ কমল সেন গুপ্ত, বিএসএল নিউজ’র সম্পাদক মো. মশিউর রহমান, নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, সহ-সভাপতি এমকে রানা, হুমায়ন কবির রোকন, যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম ফিরোজ, আরিফ হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুরাদ, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম, ফটো সাংবাদিক ঐক্য পরিষদ, পূর্বাঞ্চলীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।