শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
কেরাণীগঞ্জ (ঢাকা) দ্বিনীয়া মাদরাসা কমপ্লেক্স :: ছারছীনা শরীফের মরহুম পীর মোজাদ্দিদে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ:) এর ৩০ তম ইন্তেকাল বার্ষিকী এবং অত্র মাদ্রাসা কমপ্লেক্সের জমিদাতা মরহুম আলহাজ্ব মোহাম্মাদ হোসেন (বেবী সাহেব রহঃ) এর ৩য় তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষ্যে ঢকার কেরাণীগঞ্জ দ্বিনীয়া মাদরাসা কমপ্লেক্সে ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ আসর মাদ্রাসার ছাত্রদের পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-না’ত, মর্ছিয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আলহাজ্ব মোহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ আবদুল মান্নানের পরিচালনায় বাদ মাগরীব জিকিরের তা’লীম পরিচালনা করেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ ঢাকা দক্ষিণের সহকারী তা’লিমে তরিকত সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাঃ মনিরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেড শাখার সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ আলহাজ্ব মৌলভী মুহাম্মদ ইসমাঈল মিঞা।
অনুষ্ঠানে মরহুম হুজুরের জীবন ও কর্মের উপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা দক্ষিণের তালীমে তরীকত সম্পাদক আলহাজ্ব ক্বারী মুহাঃ আমীর হোসেন, বাংলাদেশ যুব হিযবুল্লাহ ঢাকা দক্ষিণের আহব্বায়ক আলহাজ্ব মাওঃ মুহাম্মদ শাহ জাহান, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ঢাকা মহানগরের সভাপতি মাওঃ মুহাম্মদ রায়হান সিদ্দিকী, বাংলাদেশ যুব হিযবুল্লাহ দক্ষিন কেরাণীগঞ্জ থানা শাখার সভাপতি মাওঃ মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ নেছারুদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন- অত্র মাদরাসা কমপ্লেক্সের দাতা সদস্য আলহাজ্ব মুহাঃ মাসুদ হোসেন পলাশ, মুহতাসীম তাজওয়ার হোসেন (রিদওয়ান) প্রমূখ।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন- মাদরাসা কমপ্লেক্সের মুদীর মাওলানা মুহাম্মদ নেছারুদ্দীন ও বাংলাদেশ যুব হিযবুল্লাহ দক্ষিন কেরাণীগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ নেছার উদ্দিন।