শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভার শুর“তেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলর“মে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহাফুজ উল আলম লিটন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম রমিজ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার শাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ। প্রতিমূলক সভায় ২১শে ফেব্র“য়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।