সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক সহ ১২ পিস ইয়াবা উদ্ধার। সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে মো: জহির উদ্দিন প্রেম (২০) ও ইমরান খান রুবেল (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করে। পরে আটক কৃতদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিষয় ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় দুই যুবককে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতরা হলো শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার নান্নু মিয়ার ছেলে মো: জহির উদ্দিন প্রেম (২০) এবং একই এলাকার সুলতান আহমেদের ছেলে ইমরান খান রুবেল (২৮)। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য এর আগেও রুবেল এবং প্রেম মাদক সহ গ্রেপ্তার হয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯