শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

তজুমদ্দিনে জেলে-জলদস্যু সংঘর্ষ সাত ডাকাত আটক

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা :: ভোলার তজুমদ্দিন উপজেলা চরজহিরউদ্দিনের মেঘনার পাইলঘাট এলাকায় বৃহস্পতিবার রাতভর জেলেদের সাথে জলদস্যুদের সংঘষের ঘটনা ঘটছে।

এসময় জেলেরা জলদস্যু লিডার শিপন শিকদারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আটক করেছে।

জুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে একদল ডাকাত হামলা চালায়

এসময় জেলেরা একত্রিত হয়ে জলদস্যুদের ঘেরাও করে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে জেলেরা দস্যুলিডার শিপন শিকদারকে আটক করে গণধোলাই দেয়।

পরে সংবাদ পেয়ে চরজহিরউদ্দিন পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাবুল হোসেন ডাকাত শিপন শিকদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, জেলেদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আট করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো- দৌলতখানের চরখলিফার সাদেকের ছেলে কালাম (৩২), ফুলকাচিয়ার কাঞ্চন বেপারীর ছেলে খোরশেদ
(৩০), বোরহানউদ্দিনের হাসাননগরের মঞ্জুর পাটওয়ারীর ছেলে জিসান (২৮), হাতিয়া জাহাজমারার তজল কবিরাজের ছেলে আশ্রাফ বেলাল (৩৫), নোয়াখালী চরজব্বারের আলী হোসেনের ছেলে মাহফুজ (৪৫), এবং কমলনগরের চরমাজিদার আঃ জলিলের ছেলে কামাল মাঝী (৪৫)। ওসি আরো জানান, ডাকাত শিপন শিকদার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং সাত বছর জেল কেটে জামিনে এসে পলাতক রয়েছে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্থতি চলছে। হাসপাতালে পুলিশ প্রহরায় ডাকাত শিপন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯