বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভান্ডারিয়ায় পূর্বশত্রুতার জের ধরে গভীর রাতে সবজি খামার তছনছ

ভান্ডারিয়ায় পূর্বশত্রুতার জের ধরে গভীর রাতে সবজি খামার তছনছ

বার্তা পরিবেশক (ভান্ডারিয়া) :: পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার রাজপাশা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বুধবার গভীর রাতে জাকির হোসেন হাওলাদার এর সবজি খামার তছনছ করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগি পরিবারটি ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করেছে ।
ক্ষতিগ্রস্থ মোঃ জাকির হোসেন হাওলাদার এর অভিযোগ সূত্রে জানা গেছে, রাজপাশা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন এর ছেলে সুলতান, মৃত তফসের আলী হাওলাদার এর ছেলে বারেক হাওলাদার ও তার জামাতা সেলিম লাহারি এবং মৃত আতাহার আকনের ছেলে আঃ হাইসহ কয়েক ব্যক্তি মিলে গত বুধবার গভীর রাতে তাদের প্রায় ১২ কাঠা জমির লাউ গাছ, মিষ্টি কুমড়া, সীমগাছ টমেটো গাছসহ বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে বীড়দর্পে ঘটনা স্থল ত্যাগ করে। মো. জাকির হোসেন আরও জানান প্রতিপক্ষকে অসামাজিক কর্মকান্ডে বাধা দেয়ায় এর আগেও এ চক্রটি একাধিকবার তাদের ফসল নষ্টসহ বিভিন্ন ধরণের বিভিন্ন ধরণের ক্ষতি সাধন করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯