মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক, ভান্ডারিয়া :: পিরোজপুরের ভান্ডারিয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তন্ময় মিস্ত্রী (২২) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার বেতাগী সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রীর ছেলে। মেয়েটি (সুরাইয়া আক্তার) স্থানীয় কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে লেখা-পড়া করছে।
থানা পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি বুধবার সকালে বেতাগী সিংহখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ মাস্টারের বাড়ী প্রাইভেট পড়তে গেলে লম্পট তন্ময় মিস্ত্রী তাকে জোর পূর্বক ধরে নিয়ে পার্শ্ববর্তী অমল চন্দ্র মিস্ত্রীর রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় বুধবার রাতে মেয়েটি মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই লম্পটকে গ্রেফতার করে।