সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় ঘেরে কীটনাশক দিয়ে মাছ নিধনের অভিযোগ

বানারীপাড়ায় ঘেরে কীটনাশক দিয়ে মাছ নিধনের অভিযোগ

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়া ঘেরে কীটনাশক প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহিষাপোতা গ্রামের মৃত রাজে আলী হাওলাদারের ছেলে আবদুর রহিম হাওলাদারের বিশাল মাছের ঘেরে কীটনাশক দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে।

এ ব্যপারে আবদুর রহিম হাওলাদার বাদী হয়ে একই গ্রামের ৩ জনকে আসামী করে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে একই এলাকার মোক্তার আলী হাওলাদারের ছেলে মো. আজগর হাওলাদার (৫৫), তার ছেলে সিরাজ হাওলাদার (২৮) ও মতি মন্সীর ছেলে মাসুম মুন্সি (৪৫) এই ৩ জনে মিলে রহিমের মাছের ঘেরে কীটনাশক জাতীয় কিছু দেয় বলে অভিযোগে উল্লেেখ করা হয়েছে।

বাদীর পরিবার এবং স্থানীয়দের ধারণা, অভিযুক্তরা ঘেরে কীটনাশক দিয়ে রাতের যে কোন সময় বেশিরভাগ মাছ ধরে নিয়ে গেছে। এর আগেও ঘেরে বিদ্যুৎ ব্যবহার করে এই একই ব্যক্তিরা বিভিন্ন সময়ে মাছ নিধন করেছে বলে স্থানীয় এবং বাদীর পক্ষ থেকে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯