বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর (কালীবাড়ি) বাজারে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যেগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।
আইন-শৃংখলা বাহিনীর সহায়তার গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। আস্কর বাজারের মিষ্টির দোকানে অপরিস্কারের কারনে যাদব সাহার মিষ্টির দোকানে ৫শত টাকা, উত্তম বাড়ৈর মিষ্টির দোকানে ৫শত টাকা, কেশব হালদারের মেডিকেল হলে মেয়াদউর্ত্তীন ঔষধ পাওয়ায় ২ হাজার ৫শত টাকা, মুদির দোকানে মেয়াদউর্ত্তীন মালামাল পাওয়ায় নারায়ন ওঝাকে ৩ হাজার টাকা, অরুন রায়কে ২ হাজার টাকা, জান্নাত হাওলাদারকে ৫ শত টাকাসহ মোট ৯ হাজার টাকা ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।