মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি :: মুলাদীতে ৩০ পিস ইয়াবাসহ নয়ন হাওলাদার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার বেলা ২টার দিকে মুলাদী থানার এএসআই আল আমিন সফিপুর খেয়াঘাট এলাকা থেকে নয়নকে গ্রেফতার করে।
নয়ন উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আনিচ হাওলাদারের পুত্র এবং বাশগাড়ী বাটামারা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়মিত পরীক্ষার্থী। নয়ন ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ইংরেজিতে ফেল করেছিলো। ৬ ফেব্রুয়ারি তার ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিলো।