মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘পড়ব বই, গড়ব দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে
ঝালকাঠিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২০) জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশ, বইপাঠ ও বিতর্ক প্রতিযোগিতা, পাঠাগার প্রতিষ্ঠাতাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত হয়েছে।

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক থেকে মোঃ জোহর আলীর নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি গণগ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সরকারি গণগ্রন্থাগার চত্বরে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জোহর আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মোঃ মাসুম বিল্লাহ।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সরকারি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ ও মাস্টার জহির উদ্দিন মিয়া প্রমুখ।

স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন ছিলেন বিশেষ আলোচক। পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি দু’জন বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯