শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
কাঠালিয়া প্রতিনিধি :: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বরিশালের সিনিয়র সাংবাদিক আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শহিদ মিনারের সামনে কাঠালিয়া প্রেস ক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের আয়োজনে, দক্ষিণ বাংলার পাঠকপ্রিয় অন্যতম জনপ্রিয় দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার কাঠালিয়া প্রতিনিধি আহামাদউল্লাহ(রবিউল) এর পরিচালনায় বরিশাল সাংবাদিক অধিকার সংরক্ষন পরিষদের আহবায়ক নিউজ এডিটর কাউন্সিল বরিশালের নির্বাহী সদস্য, দক্ষিণ বাংলার পাঠকপ্রিয় অন্যতম জনপ্রিয় দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার হেড অব নিউজ, দৈনিক আজকের পরিবর্তন, দৈনিক আজকের বার্তা, দৈনিক বরিশালের আজকাল, দৈনিক দখিনের মুখ পত্রিকাসহ বরিশালের একাধিক পত্রিকায় হেড অফ নিউজ হিসেবে সুনামের সাথে প্রায় ১৮ বছর যাবৎ দায়িত্ব পালন করা সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান (আসাদ) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।
এ সময় বক্তাব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ সম্পাদক, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য সাখয়াত হোসেন অপু, সাবেক নিউজ সিনিয়র এডভাইজার দি ডেইলি বাংলাদেশ খান জুলফিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রাসেল সিকদারসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ, সকল স্তরের জনগন ও সাংবাদিকবৃন্দরা।