শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিপিনপুর গ্রামে গতকাল বুধবার সকাল ৬ টার দিকে
মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে যাত্রীবাহি বিআরটিসির বাস’র
(ঢাকা-মেট্রো ১১-১২-৭৪) ধাক্কায় মাহিন্দ্রা আরোহী এসো (৮) নামের রাখাইন
সম্প্রদায়ের এক শিশু নিহত হয়েছে ।
সে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচানপাড়া গ্রামের উবাচু মাতুব্বরের মেয়ে । এ ঘটনায় পুলিশ বিআরটিসি বাসটি আটক
করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা -বরিশাল গামী বিআরটিসি বাসটি
বিপিনপুর এলাকা অতিক্রম কালে একটি যাত্রীবাহি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এ সময়
এসো মাহিন্দ্রা থেকে সিটকে সড়কের উপর পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়
লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসো লতাচাপলী ইউনিয়নের হাতেমপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ জানান, নিহত’র
পরিবারের কেউ কোন মামলা কিংবা অভিযোগ করেননি।