বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের হারুন অর রশিদের ছেলে ফারুক আহম্মেদ সেন্টুকে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রফিকুল ইসলাম গ্রেফতার করে।
তার বিরুদ্ধে সিআর ২৫০/১৯ নং মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।