শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
আগৈলঝাড়া অনলাইন প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়ায় গৈলা আদর্শ শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৈলা আদর্শ শিশু নিকেতনের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হানিফ সরদারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সরদার শাহআলম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, গৈলা আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাহামুদ আলম মিঠু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্ত, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জাকির হোসেন মানিক মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য ইয়াকুব আলী শিল্পী মোল্লা, আওয়ামীলীগ নেতা শরীফ ইলিয়াস প্রমুখ। খেলায় ১৫টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী খেলায় অংশগ্রহন করে। বিকেলে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।