বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় ২ শিক্ষকসহ ১০ জুয়াড়ি ও ১ মাদকসেবী গ্রেফতার

বানারীপাড়ায় ২ শিক্ষকসহ ১০ জুয়াড়ি ও ১ মাদকসেবী গ্রেফতার

মামুন আহমেদ বানারীপাড়া :: বানারীপাড়ায় ২ শিক্ষকসহ ১০ জুয়াড়ি ও ১ মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুজিত কুমার বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের জলিল হাওলাদারের মুরগির ফার্মে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরুণ হাওলাদার, পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, একই এলাকার মনির বেপারী, মামুন আকন, সুমন বেপারী, সুনীল হালদার, মানিক বেপারী, সিদ্দিক বেপারী, সোহাগ খান ও মানিক মিয়াকে নগদ ৫ হাজার ৫’শ ৮০ টাকা ও জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন রাতে বন্দর বাজার এলাকা থেকে ১০ গ্রাম গাজাসহ মনির হোসেন মোল্লা নামের ১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

উপ-পরিদর্শক ওসমান গনি বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯