রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী’র রেজিস্ট্রেশন ও লোগো উন্মোচন

বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী’র রেজিস্ট্রেশন ও লোগো উন্মোচন

বার্তা পরিবেশক, বানারীপাড়া :: বানারীপাড়ায় ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী(৫০ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে রেজিস্ট্রশন কার্যক্রম ও লোগো উন্মোচন করা   হয়েছে।

 

শুক্রবার বিকাল ৪টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান(আহম্মদ) এর সভাপতিত্বে এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে কামাল আহম্মেদ বিপ্লব ও কে এম মতিউর রহমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব(যুগ্ম জেলা জজ) কাজী মোস্তাফিজুর রহমান স্বপন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম পরিচালক মো. ফারুক হোসেন, ইডেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক  কাজী মশিউর রহমান সুজন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাদারীপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কাজী মিজানুর রহমান সুমন, ব্র্যাকের বাকেরগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার ও বিদ্যালয়ের জমিদাতা মো. মোশাররফ হোসেন, সাবেক সদস্য ও জমিদাতা কাজী আক্তার হোসেন, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীণ রাজনীতিবিদ মো. সফিকুল ইসলাম সিকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বন্ধু কুণ্ডু, বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মামুন আহমেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মাঝি, যুবলীগ নেতা শেখ মহিম, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচ-১৯৭৬ এর ছাত্র মো. দেলোয়ার হোসেনের  ফরম পূরণের মধ্য দিয়ে প্রথম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপালি ব্যাংক কর্মকর্তা নাসির মাহমুদ পাভেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯