রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রাম্পের রিসোর্টে ঢোকার পথে দুই নারীকে গুলি

ট্রাম্পের রিসোর্টে ঢোকার পথে দুই নারীকে গুলি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগোতে গাড়ি নিয়ে ঢোকার সময় দুই নারীকে গুলি করেছেন সেখানে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা। পুলিশ বলছে, শুক্রবার তারা অবকাশযাপন কেন্দ্রের দুটি তল্লাশিচৌকি পেরিয়ে ভেতরে ঢোকার সময় এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, মার-আ-লাগোতে যখন এই ঘটনা ঘটে তখন প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন ওয়াশিংটনে ছিলেন। কিন্তু শুক্রবারই তার তার পাম বিচ রিসোর্টের উদ্দেশে রওয়না করার কথা ছিল। অভিযুক্ত ওই দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, মার-আ-লাগোর ওই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না এবং ওই ঘটনায় কেউ আহতও হননি। পুলিশ জানিয়েছে, হান্নাহ রোয়েমহিল্ড নামের ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছেন। তিনি কানেকটিকাট অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একাই একটি কালো গাড়িতে অবকাশযাপন কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন।

কাউন্টি শেরিফ রিক ব্রাডশ বলেন, কালো গাড়ির ভেতরে নাচতে নাচতে ওেই নারী মার-আ-লাগোতে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যান। তার গাড়ি একসময় ৭০ কিমি গতিতে ছুটতে শুরু করে। মাঝপথে আরেকজনকে গাড়িতে তুলে নেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

আঞ্চলিক ওই সরকারি কর্মকর্তা আরও বলেন, ‘এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এছাড়া অভিযুক্ত ওই নারীর নামে কোনো পুলিশ রেকর্ড নেই এবং তার কাছে কানেকটিকাটের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। হয়তো ওই নারী কোনোভাবে অতিরিক্ত মদ্যপান করে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুই নারীই এখন পুলিশের হেফাজতে রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯